লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে শীতকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি পূর্বাচল নীলা মার্কেটের গ্রিন টি ক্যাফেতে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, এবং যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জনাব রিয়াসাদ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপি কেন্দ্রীয় উপদেষ্টা ও দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কালাম ভাই, এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি।
ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সাধারণ সম্পাদক অসীম ঘোষ, ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র নেতৃবৃন্দ, এবং বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দও এই বনভোজনে অংশগ্রহণ করেন।
বনভোজনের বিভিন্ন পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং দলীয় ঐক্যের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে দলীয় নেতাকর্মীরা পারস্পরিক সুসম্পর্ক ও ঐক্য গড়ে তোলার বার্তা নিয়ে দিনটি উদযাপন করেন।
এলডিপি ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখেন এবং অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ