ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ এলডিপি মিডিয়া সেল
পবিত্র শবে বরাত উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এলডিপির প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমেদ এবং এলডিপি প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল এর পক্ষ থেকে দেশবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলা এলডিপির নেতৃবৃন্দ জানান, শবে বরাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতে তওবা, ইবাদত ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই এলডিপির পক্ষ থেকে উপজেলা জুড়ে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ এ মহিমান্বিত রাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ