Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মহান একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের প্রতি এলডিপির শ্রদ্ধা

 মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব,


আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারি, যা পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করছে। এলডিপির প্রচার সম্পাদক অবাক হোসাইন রনি বলেন, "ভাষার জন্য আত্মদান এক অনন্য দৃষ্টান্ত, যা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"

বাংলাদেশ জিন্দাবাদ! এলডিপি জিন্দাবাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ