![]() |
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সহ-সাংগঠনিক সম্পাদক এবং গণতান্ত্রিক কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি এ বি এম সেলিম ভাইয়ের বড় ছেলে সাইদুর রহমান অয়নের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যা ৭:৩০টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, এলডিপির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। এছাড়াও এলডিপির সিনিয়র নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত নেতৃবৃন্দ নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেন। অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।









0 মন্তব্যসমূহ