বরমা ইউনিয়ন এলডিপি নেতা মোহাম্মদঃ গিয়াস উদ্দিন সিদ্দিকীর জানাজায় অলি আহমদ বিক্রম 

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 



বরমা ইউনিয়ন এলডিপির প্রবীণ নেতা মোহাম্মদঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী-এর নামাজে জানাজা শুক্রবার অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র সভাপতি ও সাবেক মন্ত্রী ডক্টর কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

 তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাঁর সুযোগ্য উত্তরসূরী অধ্যাপক উমর ফারুক সানি, এলডিপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আকতার আলম, স্থানীয় এলডিপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ মরহুম গিয়াস উদ্দিন সিদ্দিকী-র রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর নিকট দোয়ার আহ্বান জানান।