Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তরবর্তী সরকারকে সকল স্তরে ফ্যাসিবাদের দোসর মুক্ত করে নুন্যতম সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার বিকল্প নেই। অন্যথায় আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে।

 ০৬/০২/২৫ আজ ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি র  মাইজবাগ ইউনিয়ন ১নং ইউনিট এর উদ্যোগে  আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল প্রেসিডিয়াম সদস্য এলডিপি, বিশেষ অতিথি সর্ব জনাব আব্দুস ছামাদ সাধারণ সম্পাদক এলডিপি ময়মনসিংহ উত্তর জেলা, মনজুরুল হক সভাপতি এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ডাঃ রফিকুল ইসলাম বকুল উপদেষ্টা ঈশ্বরগঞ্জ এলডিপি, দেলোয়ার হোসেন সভাপতি স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ জেলা শাখা, মজিবুর রহমান সভাপতি গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগন্জ উপজেলা শাখা প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন এলডিপি র প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ এর আহবানে   দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তরবর্তী সরকারকে  সকল স্তরে ফ্যাসিবাদের দোসর মুক্ত করে নুন্যতম সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার বিকল্প নেই। অন্যথায়  আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ