চট্টগ্রামের পশ্চিম হারলা মুছা তালুকদারের পূর্ব বাড়িতে নবনির্মিত নুরে মদিনা জামে মসজিদ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম মহোদয়।

এ সময় এলডিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মসজিদ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।