ডেনিম গ্রুপের বার্ষিক সাধারণ সভা ও বোর্ড অব ডিরেক্টর্সের বৈঠকে ড. নেয়ামুল বশিরকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
অদ্য অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ও পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ড. নেয়ামুল বশির ১লা মার্চ ২০২৫ থেকে ডেনিম গ্রুপের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগের মেয়াদ ২৮শে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।
ডেনিম এক্সপোর্ট প্রসেসিং লিমিটেড, ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ এবং ডেনিম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ড. নেয়ামুল বশিরকে পুনরায় চেয়ারম্যান পদে মনোনীত করায় ফুলেল শুভেচ্ছা জানান।
ড. নেয়ামুল বশির এর আগে ২০০৯ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে ডেনিম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণেই তিনি আবারও এই পদে নির্বাচিত হয়েছেন।
ড. নেয়ামুল বশিরের পুনঃনিযুক্তি ডেনিম গ্রুপের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নতি করবে বলে আশা করা যাচ্ছে।

0 মন্তব্যসমূহ