Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য ভেবেছিল - ড. কর্নেল অলি আহমদ


 চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় রওশনহাট বাজার চত্বরে এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকার দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। ভারতের স্বার্থরক্ষার জন্য শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিল। এ সরকার দেশের জনগণের ওপর খুন, গুম, রাহাজানি ও মিথ্যা মামলা দিয়ে অত্যাচার চালিয়েছে। ভারত বাংলাদেশকে নিজেদের স্বার্থে অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি এবং ভবিষ্যতেও সফল হবে না।”


ড. অলি আহমদ আরও বলেন, “৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের মাথা নড়ে গেছে। এরপর তারা বাংলাদেশে পেঁয়াজ, আলু ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রপ্তানি বন্ধ করে দিয়ে দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ বাংলাদেশের জনগণকে রক্ষা করেছেন।”


তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আবু বশির কোম্পানি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ নুর কোম্পানি ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।


বশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক আকতারুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল এবং চন্দনাইশ পৌরসভা সভাপতি এম আইনুল কবির।


উপস্থিত বক্তারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে দেশের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করার অঙ্গীকার করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ