Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ক্ষেতলাল আলমপুর ইউনিয়নে এলডিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে এলডিপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আয়োজিত এই মাহফিলে সহশ্রাধিক রোজাদার অংশ নেন। পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে ইফতারের ব্যবস্থা করা হয়, পাশাপাশি নামাজ আদায়ের ব্যবস্থাও ছিল।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গণতান্ত্রিক মহিলাদলের সভাপতি অধ্যাপিকা মোছাঃ কারিমা খাতুন। ইফতার মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল প্রধান অতিথির নিজ হাতে মেহমানদারি, যা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ