Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মহাস্হবির বরণ উৎসবে গৌরবময় উপস্থিতি





চট্টগ্রামের চন্দনাইশে মহাস্হবির বরণ উৎসব এক আনন্দঘন ও গর্বিত পরিবেশে উদযাপিত হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাঁর সুযোগ্য উত্তরসূরী অধ্যাপক উমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর এলডিপির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, "জনতার মেয়র" খ্যাত আলহাজ্ব এম আইনুল কবির। এ সময় তিনি এলডিপির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং সমাজসেবায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

উৎসবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণে উৎসব এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ