ঢাকা মহানগর উত্তর এলডিপির উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ খিলক্ষেত মোহাম্মদী গার্মেন্টস এলাকায় এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়, যেখানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি মোঃ রিয়াসাদ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গণতান্ত্রিক মহিলাদলের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপিকা মোছাঃ কারিমা খাতুন, এবং ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি।
নেতৃবৃন্দ বলেন, এলডিপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এলডিপির এ ধরনের উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।




0 মন্তব্যসমূহ