Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সর্ব প্রথম দাবী জানান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম

 ২০২৪ সালের ৮ আগস্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে 'স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে তাদের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানান। 


তিনি বলেন, 'স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।' 


অলি আহমদ আরও দাবি করেন, ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ও বন্দি ব্যক্তিদের মুক্তি দিতে হবে। 


এছাড়া, তিনি সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করার জন্য স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। 


অলি আহমদ আরও বলেন, ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে এবং কমপক্ষে পরবর্তী চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করতে হবে। 


পরবর্তীতে, ১৯ অক্টোবর ২০২৪ সালে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়ে এলডিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করে। সংলাপ শেষে কর্নেল অলি আহমদ সাংবাদিকদের বলেন, 'দেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।' 


এই প্রেক্ষাপটে, কর্নেল অলি আহমদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে বর্তমানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করছে।


অবাক হোসাইন রনি

   প্রচার সম্পাদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ