Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

এলডিপি ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে এতিম ও হাফেজ ছাত্রদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

 


ঢাকা, ১৩ মার্চ ২০২৫: পবিত্র রমজান উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে বারিধারা নয়ানগরে অবস্থিত আলিম উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১১০ জন ছাত্রের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি জনাব রিয়াসাদ উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানার এলডিপি সেক্রেটারি জনাব নজরুল ইসলাম খান।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এলডিপি সবসময় জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে এলডিপি ঢাকা মহানগর উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং এলডিপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ